নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুই এলাকায় সোমবার (৩১ আগস্ট) দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট কাজের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মেঘনাঘাট সাব-জোনাল অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ঝাউচর ও কান্দারগাঁও এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে ওই দুই এলাকার বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিদ্যুৎনির্ভর বিভিন্ন কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। তবে কাজের পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তনও হতে পারে।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস