পুলিশের ধাওয়ায় ৯ বস্তা গাঁজাসহ পুকুরে পড়ল মাইক্রোবাস

স
সদ্য সংবাদ ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬ ২২:১৬:৫৬
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়ার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে একটি মাইক্রোবাস। পরে ওই গাড়ি থেকে ও পুকুরের পানিতে ভাসমান অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারতীয় গাঁজা পাচারের খবর পেয়ে ভোরে কসবা থানার এসআই শামিমের নেতৃত্বে একটি দল সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অবস্থান নেয়। কিছুক্ষণ পর কালো রঙের একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামার নির্দেশ দেয়।

তবে পুলিশের সংকেত উপেক্ষা করে মাইক্রোবাসটির চালক দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর গাড়িটিকে পেছন থেকে ধাওয়া করে পুলিশ।

ধাওয়ার একপর্যায়ে মাইক্রোবাসটি আন্দিরপাড়-মনকাশাইর সড়ক ধরে পালানোর চেষ্টা করে। খিদিরপুর এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

পুলিশের দাবি, গাড়িটি পানিতে পড়ে যাওয়ার পর এর চালক ও সঙ্গে থাকা পাচারকারীরা দ্রুত সাঁতরে পালিয়ে যান। পরে মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট পানিতে পড়ে ভেসে উঠতে দেখা যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্রেনের সহায়তায় পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে। একই সঙ্গে পানিতে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, গাঁজা পাচারের তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান চলছিল। সন্দেহভাজন মাইক্রোবাসটিকে থামানোর চেষ্টা করা হলেও চালক পালিয়ে যাওয়ায় ধাওয়া দেওয়া হয়। পরে খিদিরপুর এলাকায় গাড়িটি পুকুরে পড়ে যায়।

তিনি বলেন, পরে উদ্ধারকারী যন্ত্র এনে মাইক্রোবাসটি পুকুর থেকে তোলা হয়। এ সময় বিপুল পরিমাণ গাঁজাও উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু