ভারতে পাচারের চেষ্টাকালে ২৪ টন সার উদ্ধার

সদ্য সংবাদ ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬ ২০:৪৪:০০
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে ধারণা করছে সীমান্তরক্ষী বাহিনী। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান চালায় বিজিবির ২৫ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ২০০১/এমপি পিলার থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের ভেতরে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৯ দশমিক ৫ টন টিএসপি এবং ১৪ দশমিক ৫ টন ডিএপি সার পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধার করা সারের পরিমাণ ২৪ টন।

বিজিবি জানায়, ট্রাকে থাকা সারের বৈধ কাগজপত্র যাচাই করা হলেও কোনো অনুমোদিত নথি পাওয়া যায়নি। এ কারণে সারগুলো অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পাঠানোর উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।

অভিযানের সময় ট্রাকের চালক বা সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। তবে সার ও বহনকারী ট্রাকটি জব্দ করে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধভাবে সার পাচারসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, যাদের জন্য নেই সুযোগ