সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে বিজিবিকে গুলি, ভারতীয় নাগরিক আটক

সদ্য সংবাদ ডেস্ক
২৮ আগস্ট, ২০২৬ ২০:০৫:৫৭
সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের সঙ্গে ভারতীয় একটি চোরাকারবারি দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে উপজেলার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক প্রবেশের প্রস্তুতির বিষয়ে গোপন তথ্য পাওয়ার পর বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

অভিযান চলাকালে সন্দেহভাজন একটি দলকে থামার সংকেত দিলে তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি করেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান।

বিজিবির ভাষ্য অনুযায়ী, গোলাগুলির একপর্যায়ে দলের কয়েকজন সদস্য সীমান্তের দিকে পালিয়ে যেতে সক্ষম হলেও বলাই দাস নামে একজনকে আহত অবস্থায় আটক করা হয়।

পরে তার কাছে থাকা সামগ্রী তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, আহত বলাই দাস বর্তমানে তাদের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

একই সঙ্গে পালিয়ে যাওয়া অন্যদের শনাক্ত ও আটকের জন্য সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের গেজেট প্রকাশ করল সরকার সদ্য. প্রধানমন্ত্রী ব্রিকসে না যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছিল আদানি: রিজভী