মঙ্গলবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

স
সদ্য সংবাদ ডেস্ক
২৫ আগস্ট, ২০২৬ ০২:০৯:০০
সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় মঙ্গলবার দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্নতা থাকবে বলে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের কয়েকটি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, পার আহম্মেদপুর, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর আংশিক, আটঘরিয়া ও বড়বড়িয়া।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কারণে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হলে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক করা হবে।

নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই কাজ প্রয়োজন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই মাস পর জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করল নেপাল