বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ, প্রায় ৩ লাখ টাকার ক্ষতি

ভোলা প্রতিনিধি
২০ আগস্ট, ২০২৬ ২১:০১:১৩
আশরাফুল ইসলাম সোহেল

ভোলার বোরহানউদ্দিনে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার ঢগবী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মনিরাম বাজারসংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে। এতে পুকুরের মালিক মো. ফিরোজের প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

পুকুরের মালিক মো. ফিরোজ জানান, প্রতিদিনের মতো তিনি পুকুরে মাছকে খাবার দেওয়ার জন্য যান। শনিবার সকালে পুকুরে গিয়ে দেখতে পান, পুকুরের প্রায় সব মাছ মরে পানিতে ভেসে আছে। একই সঙ্গে পুকুরের পানি কালচে ও ঘোলা হয়ে গেছে।

এ ঘটনায় কান্নাজড়িত কণ্ঠে ফিরোজ বলেন, পুকুরে কই মাছ চাষ করে জীবিকা নির্বাহের চেষ্টা করছিলেন তিনি। মাছগুলো মরে যাওয়ার দৃশ্য দেখে তিনি নিজেকে আর ধরে রাখতে পারেননি।

তবে এ ঘটনায় তিনি নির্দিষ্ট কাউকে সন্দেহ করছেন না। তার দাবি, কেউ পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করে থাকতে পারে।

পুকুরের মালিক মো. ফিরোজ এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছেন। একই সঙ্গে তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

ঘটনার সঠিক কারণ ও পুকুরে কীভাবে বিষ প্রয়োগ করা হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি