শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় মো. জাফর নামে (৪৫) এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ আগষ্ট) দুপুর ১টার দিকে গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় গোসাইরহাট পৌর বাসষ্টান্ডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় জান্নাত নামে একটি চেম্বারে রোগী দেখারত অবস্থায় তাকে আটক করা হয়।
অভিযানে চিকিৎসক না হয়েও চক্ষুরুগী দেখা এবং রিপোর্টে স্বাক্ষর করে থাকেন বলে অভেযোগ পাওয়া যায়। তবে তিনি কোনো চিকিৎসক হিসেবে বৈধ সনদপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। পরে স্বাস্থ্যসেবার নামে জীবনহানির আশঙ্কাজনিত অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাডিক্যাল ও ডেন্টাল আইন, ২০১০ -এর ২৯(২) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান বলেন, অভিযুক্ত ব্যক্তি চিকিৎসক না হয়েও চক্ষু চিকিৎসা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসকে