ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আদালতপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে সচেতন সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, আদালতপাড়ার মতো গুরুত্বপূর্ণ এলাকায় প্রকাশ্যে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির দাবি জানান তারা।
সদ্য সংবাদ/এসআর