সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় জামায়াতের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট, ২০২৬ ১৬:৩২:৩৮

সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়িবহরে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা শাখা।

সিরাজগঞ্জ ( রায়গঞ্জ -তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িবহরে হামলার অভিযোগের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে রায়গঞ্জ  উপজেলা জামায়াতে ইসলামী। সংগঠনটির দাবি, এ ঘটনায় জামায়াতে ইসলামীর কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই।

রোববার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রায়গঞ্জ পৌরসভার গুনগাতী তালতলা এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. এসএম মুনসুর আলীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মো. আলী মর্তুজা।

মো. আলী মর্তুজা বলেন, ধানগড়ায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের দাবিকে কেন্দ্র করে ওই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। এটি কোনো দলীয় কর্মসূচি ছিল না। সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া জামায়াতে ইসলামী, ছাত্রশিবির বা কোনো রাজনৈতিক সংগঠনকে হামলার জন্য দায়ী করা ঠিক নয়।

তিনি আরও বলেন, ঘটনার সময় স্থানীয় লোকজনের সঙ্গে অশালীন আচরণ ও পরে সংসদ সদস্যের গাড়িতে ঢিল নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে ভিন্ন রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলা, উসকানি ও অশালীন আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে টিটিসি স্থাপনের দাবিকে রাজনৈতিক বিরোধে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  জামায়াতের রায়গঞ্জ উপজেলা অফিস সম্পাদক জাকারিয়া হোসেন, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম, পৌর আমীর আলহাজ্ব হোসেন আলী,  রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কামরুল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. সুমন আহমেদ, ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো. মাসুদ রানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি