কলাপাড়ায় চায়না ও ভুসনা জাল অপসারণ অভিযান

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৭ আগস্ট, ২০২৬ ১৬:২১:৪৯

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ জাল অপসারণে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কুমিরমারা খালে এ অভিযান পরিচালনা করা হয়।

অ্যানিমেল লাভার্স পটুয়াখালী ও গ্রাম পুলিশ সদস্যদের সহযোগিতায় অভিযানের পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।

অভিযানে কুমিরমারা খাল থেকে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী ও ভুসনা জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা। পরবর্তীতে উদ্ধার করা অবৈধ জাল ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।

সংশ্লিষ্টরা জানান, চায়না দুয়ারী ও ভুসনাসহ বিভিন্ন ধরনের অবৈধ জালের ব্যবহারের কারণে খাল ও নদ-নদীতে দেশীয় মাছের প্রজনন ও স্বাভাবিক বিচরণ বাধাগ্রস্ত হচ্ছে। এসব জালে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও ছোট মাছের পোনা আটকা পড়ে জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। তাই দেশীয় মাছের উৎপাদন ও প্রাকৃতিক প্রজনন স্বাভাবিক রাখতে অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অভিযান দেশীয় মাছের প্রজনন, মাছের প্রাকৃতিক বিচরণ এবং জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, জলাশয়ে অবৈধ জাল ব্যবহার না করে আইন মেনে মাছ শিকারের জন্য সংশ্লিষ্টদের সচেতন হতে হবে। দেশীয় মাছ ও জলজ সম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি