কেরানীগঞ্জে ডিবির অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট, ২০২৬ ১৮:৩০:০০

ঢাকা জেলার কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ফেয়ারডিল ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি দক্ষিণ)।

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এই অভিযান হয়। ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিমের নেতৃত্বে দুটি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালায়।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ১৪ আগস্ট শুক্রবার রাত ১০:০৫ টায় ডিবি দক্ষিণের এসআই (নিরস্ত্র) মোঃ হারুনুর রশিদের নেতৃত্বে একটি টিম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ বিআরটিএ-এর মূল ফটকের সামনে থেকে মোঃ ইউসুফ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৮ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার হয়। গ্রেফতারকৃত ইউসুফ শরীয়তপুরের নড়িয়া থানার জপসা গ্রামের মোঃ এমদাদ হোসেনের ছেলে। তিনি বর্তমানে শ্যামপুর সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় বসবাস করতেন।

অন্য এক অভিযানে, ১৫ আগস্ট শনিবার রাত ০১:৩০ টায় এসআই (নিরস্ত্র) মোঃ আপেল মাহমুদের নেতৃত্বে অপর একটি টিম দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ডে 'রসরাজ মিষ্টান্ন ভান্ডার'-এর সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলেন—ঢাকার দোহার থানার রুইতা গ্রামের রহিম খানের ছেলে মোঃ সজিব খান (৩০) এবং একই থানার মধুরখোলা গ্রামের মোঃ সাইজ উদ্দিনের ছেলে মোঃ সোহান (৩০)। তল্লাশি চালিয়ে সজিবের কাছ থেকে ৩০ পিস এবং সোহানের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

ডিবি (দক্ষিণ) পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সদ্য সংবাদ/এসআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি