জামালপুরে কলেজ ফটকে শোক ব্যানার, নিষিদ্ধ ছাত্রলীগের দুইজন আটক

জামালপুর প্রতিনিধি
১৫ আগস্ট, ২০২৬ ১৫:৫১:৪৩

বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের মূল ফটকের সাথে লাগানো সীমানা প্রাচীরে শোক ব্যানার ঝুলিয়েছেন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কলেজ শাখা। এ ঘটনার সাথে জড়িত মারুফ হাসান জিহান (২০) ও মোহাম্মদ সীমান্ত শেখ (১৯) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগষ্ট) গভীর রাতে কলেজ চত্বরের মুল ফটকে শোক ব্যানার লাগানো হয়।

এ ঘটনায় জড়িত মারুফ হাসান জিহান ও মোহাম্মদ সীমান্ত শেখকে দুপুরের দিকে আটক করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আটক জিহান জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আহসান হাবিবের ছেলে। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্বে রয়েছেন। আর সীমান্ত একই এলাকার আব্দুল মমিনের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটকের পাশের দেয়ালে কালো রঙের একটি শোক ব্যানার ঝুলানো রয়েছে। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করা হয়েছে।

ব্যানারের ওপরে লেখা রয়েছে, শোক থেকে জাগরণ, জাগরণ থেকে প্রত্যাবর্তন। এছাড়া ১৫ আগস্ট উপলক্ষে শ্রদ্ধা জানিয়ে নিচে বাংলাদেশ ছাত্রলীগ সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা, জামালপুর উল্লেখ করা হয়েছে।

সবচেয়ে নজর কেড়েছে ব্যানারের পটভূমি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি সংবলিত দেয়ালে লেখা ‘আমার ভাই মরলে কেন বিচার চাই এবং কিছু বুঝি না রাজনীতি, চাই একটি শান্তি ঠিক এই স্লোগানগুলোর ওপরই নিষিদ্ধ সংগঠনটির ব্যানারটি সাঁটানো হয়েছে।

 

স্থানীয়দের ধারণা, জনরোষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গভীর রাতে বা শেষ ভোরে গোপনে ব্যানারটি টাঙিয়ে চম্পট দেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়েজিদ বলেছেন, গভীর রাতে (রাত সাড়ে তিনটার দিকে) গোপনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দোসররা কাজটি করেছেন। তবে কলেজে যারা নৈশপ্রহরির দায়িত্ব পালন করেন তাদের গাফিলতি বা অবহেলা রয়েছে। গোপনে সকলের অগোচরে গভীর রাতে ব্যানারটি লাগানো হলেও সকালে দায়িত্বরতরা তা সরিয়ে দেয়নি।

এ ঘটনার পর দায়িত্বে থাকা চারজনকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। খুব দ্রুতই এ ঘটনার সাথে জড়িতরা আইনের আওতায় আসবে। আওয়ামী লীগের দোসর নিষিদ্ধ ছাত্রলীগ দিনের আলোতে সরকারি আশেক মাহমুদ কলেজে এই ধরনের কোনো কার্যক্রম করার শক্তি বা সাহস রাখে না। আর নিষিদ্ধ সংগঠনের সকল কার্যক্রম প্রতিহত করতে সরকারি আশেক মাহমুদ কলেজে ছাত্রদল সবসময় স্বচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন তিনি।  

  এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, এ বিষয়টি আমি জানি না। নিষিদ্ধ সংগঠন, তারা তো গুপ্তভাবে সারা বাংলাদেশেই কাজ করতেছে। আমরা ছাত্রদলসহ সকল ছাত্র সংগঠনগুলি সর্বদাই একটিভ আছি।রাতের অন্ধকারে তারা যেহেতু লাগাইছে, তো এখন আমরা ছাত্রদলের নেতা-কর্মীরা সজাগ থাকবো। ইনশাআল্লাহ আশা করি যে, এরপর থেকে ছাত্রলীগকে এরকম কার্যক্রম আর জামালপুরের কোথাও ঘটতে দেওয়া হবে না।

এ নিয়ে কথা বলতে শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবেরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ নিয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, এ ঘটনার সাথে জড়িত জিহান ও সীমান্তকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে কথা বলতে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.শওকত আলম মীরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

সদ্য সংবাদ/এসআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি