নাশকতা ঠেকাতে বিমানবন্দর স্টেশনে আরএনবির বাড়তি তৎপরতা

এ
এম এইচ হৃদয় খান
১০ নভেম্বর, ২০২৬ ১৮:০৫:৩১
ছবি: সদ্য সংবাদ

রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হলেও ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্টেশন এলাকায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে স্টেশনের প্রবেশপথ ও আশপাশের এলাকায় নিরাপত্তাকর্মীদের তৎপরতা দেখা যায়। যাত্রীদের চলাচলের পাশাপাশি স্টেশনে প্রবেশকারীদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা টিকিটবিহীন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করছেন এবং নিয়ম অনুযায়ী জরিমানাও করছেন। একই সঙ্গে সন্দেহজনক মনে হলে কাউকে থামিয়ে তার পরিচয় ও চলাচলের কারণ জানতে চাওয়া হচ্ছে।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক মো. রেজওয়ানুর রহমান জানান, চলমান পরিস্থিতির কারণে অন্যান্য দিনের তুলনায় নিরাপত্তাকর্মীরা কিছুটা বেশি সতর্ক রয়েছেন। স্টেশনের প্রবেশপথে নজরদারি বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে আরএনবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগ এবং তাদের সমর্থনকারী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ঘোষিত ধর্মঘট ও লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এমন পরিস্থিতিতে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে রেল যোগাযোগ। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে স্টেশন এলাকায় নজরদারি অব্যাহত রেখেছে নিরাপত্তা বাহিনী।

​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর সদ্য. পরিত্যক্ত দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি, কপ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা, হাওর এক্সপ্রেসে আগুন সদ্য. রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী