সদরঘাটে ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

জ
জবি প্রতিনিধি
২২ নভেম্বর, ২০২৬ ১৯:৩৩:০০
ছবি: সদ্য সংবাদ

রাজধানীর সদরঘাটে ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যে বাকল্যান্ড বাঁধ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে কোতোয়ালি থানাধীন সদরঘাটের বাকল্যান্ড বাঁধ এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ডাস্টবিনের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এর জেরে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে ওই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে সংঘর্ষের বিস্তারিত এবং বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ডিএমপির কোতোয়ালি জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নাজিমুদ্দিন আল আজাদ বলেন, ‘ককটেল বিস্ফোরণের খবর শুনেছি। কীভাবে কী হলো, এ বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কটি নিরাপত্তাবেষ্টনীর আওতায় নেয়। জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ঘটনাস্থলে পড়ে থাকা অবিস্ফোরিত ককটেলটি ঘিরে সতর্কতা অবলম্বন করা হয়।

ঘটনার পর সদরঘাট ও বাকল্যান্ড বাঁধ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধান, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পুলিশ।​

সদ্য সংবাদ/ এরআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. হত্যা মামলায় গ্রেপ্তার বৈশাখী টিভির প্রধান সম্পাদক সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী