জবির ভর্তি পরীক্ষা শুরু ১ জানুয়ারি, আবেদন ২৫ নভেম্বর

জ
জবি প্রতিনিধি
১২ নভেম্বর, ২০২৬ ০০:৪৩:৪৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হবে। ১ জানুয়ারি শুরু হয়ে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটের (https://admission.jnu.ac.bd) মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি হিসেবে এ, বি, সি ও ডি ইউনিটের জন্য ১ হাজার ২০০ টাকা এবং ই ইউনিটের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ১ জানুয়ারি এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), ৮ জানুয়ারি ই ইউনিটের (চারুকলা অনুষদ), ১৫ জানুয়ারি বি ইউনিটের (কলা অনুষদ ও আইন অনুষদ), ২২ জানুয়ারি সি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ২৩ জানুয়ারি ডি ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে।

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ বা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও এসএসসি বা সমমান পরীক্ষার যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

এ ছাড়া এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ভর্তি যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তাঁর আবেদন বাতিল বলে গণ্য হবে। বিদেশি শিক্ষার্থীরাও নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।​​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন