শিক্ষার মানোন্নয়ন করতে আভাস-এর সাথে ববির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ব
ববি প্রতিনিধি
১২ নভেম্বর, ২০২৬ ০০:৪০:১৩
ছবি: সংগৃহীত

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠীসহ উপকূলীয় অঞ্চলের নারী ও শিশুদের আর্থসামাজিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সঙ্গে অ্যাসোসিয়েশন অব ভলান্টারি অ্যাকশন ফর সোসাইটির (আভাস) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদের উপস্থিতিতে ববির পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির এবং আভাসের পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক রহিমা নাসরিন কাজল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ববির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাদেকুর রহমান, আভাসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. শহিদুল ইসলামসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইন্টার্নশিপ ও গবেষণার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রান্তিক, সুবিধাবঞ্চিত ও অনগ্রসর জনগোষ্ঠী এবং উপকূলীয় অঞ্চলের নারী ও শিশুদের আর্থসামাজিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও সক্ষমতা উন্নয়নে কাজ করা সম্ভব হবে।​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. আমাকে ব্যর্থ বললে এখনই পদত্যাগ করব, কোনো কষ্ট লাগবে না: স্বাস্থ্যমন্ত্রী সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন