রাজনীতি

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, হত্যা করে ভারতীয়রা: গোলাম পরওয়ার

শহীদ বুদ্ধিজীবীদের পাকিস্তানিরা নয়, হত্যা করে ভারতীয়রা: গোলাম পরওয়ার

শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে পাকিস্তানিরা নয়, বরং ভারতীয়রাই জড়িত ছিল বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। রোববার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াতের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান তামিমের

খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখার আহ্বান তামিমের

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে রাজনৈতিকভাবে না দেখে মানবিকভাবে দেখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। খালেদা জিয়া বর্তমানে সঙ্কটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এমন সময়ে তার খোঁজখবর নিতে সেখানে যান তামিম। রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতাল থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন: মির্জা ফখরুল

খালেদা জিয়ার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন: মির্জা ফখরুল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, 'দেশি-বিদেশি চিকিৎসকরা একযোগে কাজ করে যাচ্ছেন যাতে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন। দেশের সর্বস্তরের মানুষ তার সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা করছেন।'

২৫ জুলাই, ২০২৬
‘আমি ভালো, বাকি সব খারাপ' এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক: তারেক রহমান

‘আমি ভালো, বাকি সব খারাপ' এটি গণতন্ত্রের জন্য বিপজ্জনক: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 'আমি ভালো আর সব খারাপ' এ ধরনের প্রচারণা আমরা দেখছি দীর্ঘ ১৬ বছর ধরে এবং দুঃখজনকভাবে এই প্রচার এখনো চলমান। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিজয় মাস উপলক্ষে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতা অংশ নেন।

২৫ জুলাই, ২০২৬
ঐক্য-শান্তির স্বার্থে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ইশরাকের

ঐক্য-শান্তির স্বার্থে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ইশরাকের

দেশের ঐক্য ও শান্তির স্বার্থে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইশরাক হোসেন। রোববার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জুর আয়োজনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জামায়াত আমির

খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন জামায়াত আমির

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২৪ নভেম্বর) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: জোনায়েদ সাকি

বাংলাদেশে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: জোনায়েদ সাকি

গণতান্ত্রিক রাষ্ট্রগঠনে শিক্ষা সংস্কার পরিকল্পনা হিসেবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করার দাবি তুলেছে গণসংহতি আন্দোলন। সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষা সংস্কার ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি তুলে ধরেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সভায় দলের শিক্ষা সংস্কার ভাবনা উপস্থাপন করেন তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সচিব আতিকুল বারী চৌধুরী।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, আইসিইউ প্রস্তুত

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, আইসিইউ প্রস্তুত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন। গত পাঁচদিন ধরে তিনি সিসিইউতেই আছেন। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা সতর্কতামূলকভাবে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (আইসিইউ) প্রস্তুত রেখেছেন। চিকিৎসকরা জানান, রোববার রাত থেকে তাকে ৮-১০ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। যদিও বর্তমানে আইসিইউতে নেওয়া হয়নি, তবে প্রয়োজন অনুযায়ী সব ধরনের সাপোর্ট সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
এনসিপি ছাড়লেন রাঙামাটির প্রধান সমন্বয়ক

এনসিপি ছাড়লেন রাঙামাটির প্রধান সমন্বয়ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন রাঙামাটি জেলা সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা। রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে নিজ ফেসবুকে দেওয়া এক পোস্টে ‘মানসিক চাপের’ কথা উল্লেখ করে এনসিপি ছাড়ার ঘোষণা দেন তিনি। ফেসবুকে বিপিন জ্যোতি চাকমা লিখেন, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ব্যক্তিগত, পারিবারিক ও দীর্ঘদিনের মানসিক চাপের কারণে ৩০ নভেম্বর তারিখ থেকে দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি শিগগির আমার স্বাক্ষরিত অব্যাহতিপত্র কেন্দ্রীয় নেতৃত্বের নিকট প্রেরণ করব।'

২৫ জুলাই, ২০২৬
এলডিসি ও চট্টগ্রাম বন্দর নিয়ে যা বললেন তারেক রহমান

এলডিসি ও চট্টগ্রাম বন্দর নিয়ে যা বললেন তারেক রহমান

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং বন্দরের বিষয়সহ যে কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র নির্বাচিত সরকারেরই আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ম্যান্ডেট যাদের নেই, তাদের এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও নেই বলে জানিয়েছেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
প্রতিকূল পরিবেশেও অগ্রগতির অদম্য প্রতীক ছিলেন বেগম রোকেয়া: তারেক রহমান

প্রতিকূল পরিবেশেও অগ্রগতির অদম্য প্রতীক ছিলেন বেগম রোকেয়া: তারেক রহমান

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীমুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘প্রতি বছরের ন্যায় এবারও ৯ ডিসেম্বর দেশে নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে বেগম রোকেয়া দিবস উদ্‌যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।'

২৫ জুলাই, ২০২৬
তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহানা

তৌহিদী জনতার ওপর সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে: রুমিন ফারহানা

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে তৌহিদী জনতার নামে সংঘটিত মব সহিংসতায় সরকারের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। রুমিন ফারহানা বলেন, 'তৌহিদী জনতা একেক এলাকায় একেক গ্রুপ হতে পারে। কিন্তু প্রতিটি গ্রুপের ওপর সরকারের একটা নীরব সমর্থন রয়েছে। এখন পর্যন্ত মব সন্ত্রাসের ঘটনায় নিন্দা ছাড়া কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।'

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু