রোববার (৩০ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক মুকিতুল আহসান রঞ্জুর আয়োজনে বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, 'বর্তমান সংকটময় সময়ে বাংলাদেশে একজন অভিভাবকসুলভ, দূরদর্শী ও ঐক্যবদ্ধ নেতৃত্বের প্রয়োজন আরও বেশি অনুভূত হচ্ছে। মহান আল্লাহতায়ালার কাছে আমরা দোয়া করি, খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।'
ইশরাক হোসেন যোগ করেন, 'এ সময় আমাদের একজন অভিভাবক প্রয়োজন, যিনি দেশকে ঐক্যবদ্ধ করে সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন। সেই জন্য আমরা সকলের কাছে দোয়া চাই।'
মাহফিলে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ওয়ারী থানার সভাপতি হাজি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ আরিফ এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্যান্য নেতা উল্লেখযোগ্য।