বাংলাদেশে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: জোনায়েদ সাকি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
গণতান্ত্রিক রাষ্ট্রগঠনে শিক্ষা সংস্কার পরিকল্পনা হিসেবে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করার দাবি তুলেছে গণসংহতি আন্দোলন।

সোমবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে শিক্ষা সংস্কার ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি তুলে ধরেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সভায় দলের শিক্ষা সংস্কার ভাবনা উপস্থাপন করেন তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য সচিব আতিকুল বারী চৌধুরী।

জোনায়েদ সাকি বলেন, ‘আমাদের অর্থনৈতিক পরিকল্পনার লক্ষ্য হলো, বাংলাদেশে এমন এক উৎপাদনশীল অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা, যার মধ্য দিয়ে মানুষের মধ্য দিয়ে সুযোগের সমতা তৈরি হবে, সম্পদের বণ্টনের অধিকতর ন্যায্যতা তৈরি হবে এবং আরো অধিকতর সমতাভিত্তিক সমাজের পথ তৈরি হবে। এই পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ একটা শিক্ষার পুনর্বাসনের পরিকল্পনা আমরা হাজির করতে চাই। আমরা মনে করি, বাংলাদেশে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।’

তিনি বলেন, ‘একদিকে মানবিক জনগোষ্ঠী তৈরি, অন্যদিকে দক্ষ জনগোষ্ঠী তৈরি করা- দুটো কাজই খুব জরুরি এবং দুটোই বর্তমানের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণভাবে আমাদের গড়ে করতে হবে।’

শিক্ষাব্যবস্থার কাঠামো নিয়ে তিনি আরও বলেন, ‘দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষাকে রাষ্ট্রীয় খাতে নিয়ে আসতে হলে যেমন বাজেটের প্রয়োজন, তেমনি প্রয়োজন শিক্ষাব্যবস্থার নীতি-কাঠামোর পরিবর্তন।’

শিক্ষকদের অবস্থান নিয়ে তিনি বলেন, ‘শিক্ষকদের বেতন, সুযোগ-সুবিধা ও মর্যাদাকে একটি সুনির্দিষ্ট জায়গায় নিয়ে আসতে হবে। শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল হওয়া দরকার। একেবারে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল এবং তাদের মর্যাদার কাঠামো তৈরি করতে হবে।’

সভায় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেন, ‘গণশিক্ষা নিশ্চিত করতে পারলে দেশের উন্নয়ন নিশ্চিত। দেশের সব মানুষকে মৌলিক শিক্ষায় শিক্ষিত করা গেলে দেশের উন্নয়নের কাজ কঠিন হবে না। কারণ, মানুষ জানবে কী করলে কী হয়, সে কী করতে পারে এবং তার দক্ষতাকে কোথায় ব্যবহার করতে পারে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেন, ‘৫ই আগস্টের পর শিক্ষার বিষয়টি হয়ে গেছে রাজনৈতিক। শিক্ষার সাথে যুক্ত হয়েছে বাণিজ্য। দেশে শিক্ষা মানে এখন বাণিজ্য, ব্যবসা। অথচ শিক্ষার উদ্দেশ্য ছিল সত্য অন্বেষণ।’

সভায় আরও বক্তব্য রাখেন লেখক ও মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান, শিক্ষা সংস্কার আন্দোলনের সংগঠক আবুল হাসনাত কবির, প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মনযূরুল হক, লেখক ও শিক্ষক সফিক ইসলাম ও আমাদের পাঠশালার প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি