রাজনীতি

সিলেটে পৌঁছে তারেক কন্যা জাইমা রহমানের পোস্ট

সিলেটে পৌঁছে তারেক কন্যা জাইমা রহমানের পোস্ট

প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাত্রায় তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডন থেকে যাত্রা করে সকালে তিনি সিলেটে পৌঁছান। তাকে বহনকারী উড়োজাহাজটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সিলেটে পৌঁছানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। পোস্টে তিনি লেখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে’।

২৫ জুলাই, ২০২৬
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আজ ঐক্যবদ্ধ হতে না পারলে শহীদ শরীফ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে না। শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, দেশের বাইরে অবস্থান করলেও প্রতিটি মুহূর্ত দেশের পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।

২৫ জুলাই, ২০২৬
৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে: সালাহউদ্দিন আহমদ

দেশের ৫৫ বছরের ইতিহাসে এমন একটি অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে, যা দেশবাসীসহ সারা বিশ্ব প্রত্যক্ষ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমানকে একনজর দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজ যে মুহূর্তটি আসছে, তা শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্ববাসীও দেখবে। ইনশাআল্লাহ, এই ঘটনাটি ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।’

২৫ জুলাই, ২০২৬
হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি: দ্য ডিসেন্ট

হাদির ওপর হামলাকারীর দুই আইনজীবীই বিএনপিপন্থি: দ্য ডিসেন্ট

প্রতিবেদনে বলা হয়, মো. মাহফুজার রহমান বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠজন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-আইন সম্পাদক। আদালতে দাখিল করা ফয়সাল করিম মাসুদের জামিন পিটিশন ও ওকালতনামার কপি সংগ্রহ করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে যে, সেখানে উল্লেখিত আইনজীবীর নাম, মোবাইল নম্বর ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ আইডি মাহফুজার রহমানের সঙ্গেই হুবহু মিলে যায়।

২৫ জুলাই, ২০২৬
বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

বিমানবন্দরে পৌঁছেছে তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

প্রায় দেড় যুগ পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখছেন তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ‘বিজি-২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এরই মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে একটি বুলেটপ্রুফ গাড়ি। সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে প্রবেশ করে। এই গাড়িতেই বিমানবন্দর থেকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
নেতার অপেক্ষায় ৫০ কেজি ধান কাঁধে খালি গায়ে শেরপুরের অটোচালক

নেতার অপেক্ষায় ৫০ কেজি ধান কাঁধে খালি গায়ে শেরপুরের অটোচালক

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে BG 202-এ (Boeing 787-9 Dreamliner) বাংলাদেশে ফিরেছেন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে তার সংবর্ধনার জন্য বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকে লাখো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা, স্লোগান ও প্ল্যাকার্ড হাতে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।

২৫ জুলাই, ২০২৬
ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভারতীয় দূতাবাস ভাঙচুর করতে চাই না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সবাইকে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, দেশে কোনো দূতাবাস আক্রান্ত হলে বহিঃশক্তির হস্তক্ষেপের সুযোগ তৈরি হতে পারে।

২৫ জুলাই, ২০২৬
১৭ বছর পর ঢাকায় পা রাখলেন তারেক রহমান

১৭ বছর পর ঢাকায় পা রাখলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে BG 202-এ (Boeing 787-9 Dreamliner) বাংলাদেশে ফিরেছেন। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে তার সংবর্ধনার জন্য বিশেষ মঞ্চ তৈরি করা হয়েছে। সকাল থেকে লাখো নেতাকর্মী ও সমর্থক উপস্থিত হয়ে জাতীয় ও দলীয় পতাকা, স্লোগান ও প্ল্যাকার্ড হাতে উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানকে বরণ করলেন বিএনপি নেতারা

তারেক রহমানকে বরণ করলেন বিএনপি নেতারা

দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বিমানবন্দরে তাকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যান্য নেতারা ফুল দিয়ে বরণ করেন।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অপরিবর্তিত; বিদেশ যাওয়া নিয়ে সিদ্ধান্ত জানালেন রিজভী

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অপরিবর্তিত; বিদেশ যাওয়া নিয়ে সিদ্ধান্ত জানালেন রিজভী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও একই রকম জটিল রয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬
১৭ বছর পর স্বদেশে তারেক রহমান, ফুলের মালা দিয়ে বরণ

১৭ বছর পর স্বদেশে তারেক রহমান, ফুলের মালা দিয়ে বরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্রিমলাইনার ফ্লাইট বিজি-২০২-এর মাধ্যমে অবতরণের সময় তারেক রহমানকে পরিবারসহ বিএনপির সিনিয়র নেতারা ফুলের মালা দিয়ে স্বাগত জানান। এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টায় তারেক রহমানকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

২৫ জুলাই, ২০২৬
বিমান বন্দরে নেমেই মির্জা ফখরুলের সঙ্গে কোলাকুলি

বিমান বন্দরে নেমেই মির্জা ফখরুলের সঙ্গে কোলাকুলি

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উষ্ণ কোলাকুলি করেন। পরে তিনি অন্যান্য নেতাকর্মীদের সঙ্গেও কোলাকুলি করেন। এর আগে, তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০২ (বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটে অবতরণ করে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু