দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আজ ঐক্যবদ্ধ হতে না পারলে শহীদ শরীফ ওসমান হাদির স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে না।

শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, দেশের বাইরে অবস্থান করলেও প্রতিটি মুহূর্ত দেশের পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন।

পোস্টে শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতে গভীর শোক প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, স্নেহের শহীদ শরীফ ওসমান হাদির জন্য তাঁর মন অত্যন্ত ভারাক্রান্ত। তিনি মহান আল্লাহর মেহমান হয়ে গেছেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন।

তিনি উল্লেখ করেন, শহীদ ওসমান হাদি একটি আধিপত্যমুক্ত, স্বাধীন ও ইনসাফপূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং শাহাদাত পর্যন্ত সেই সংগ্রামের নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি সহিংসতার পথে নয়, বরং যুক্তি ও আদর্শের মাধ্যমে ইনসাফের লড়াইয়ে বিশ্বাসী ছিলেন।

জামায়াত আমির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, শহীদ শরীফ ওসমান হাদির রক্ত কখনোই বিফলে যাবে না এবং তাঁর স্বপ্নের ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ে তুলতে ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এবং এই বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ধৈর্য ও অবিচলতার সঙ্গে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানান তিনি।

এ ছাড়া তিনি সতর্ক করে বলেন, কোনো ষড়যন্ত্রকারী যেন স্যাবোটাজের মাধ্যমে আন্দোলনকে কলুষিত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু