বিমানবন্দর থেকে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার পর বিমানবন্দরে অবতরণের পর সরাসরি এভারকেয়ার হাসপাতালে রওনা হবেন। পথে রাস্তার দু'পাশে লাখো নেতাকর্মী তারেক রহমানকে স্বাগত জানাবে। হাসপাতাল থেকে বের হয়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনায় অংশ নিবেন তিনি।
উল্লেখ্য, বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।