বুধবার (২৬ নভেম্বর) সকালেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম লিখেন, 'পঞ্চগড়বাসীর জন্য দুইটি সুখবর:
১. এনসিপির সুপারিশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্থ পঞ্চগড় সরকারি অডিটরিয়াম পুনরায় নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে।

বেলা ১১টা ৪৪ মিনিটে করা পোস্টটি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়েই শত শত শেয়ার, বিপুল সংখ্যক মন্তব্য ও রিয়্যাকশন পড়তে থাকে।
মোহাম্মদ জহিরুল ইসলাম আকাশ নামে একজন মন্তব্য করেন, 'অনেক খুশির খবর। যদি এমন ভালো কাজ করতে থাকেন, মানুষ অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে।'
অন্যদিকে, সুলতানা ইসলাম লেখেন, 'প্রতিশোধ নেওয়ার দরকার নেই, যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। শুধু সময়ের অপেক্ষা।'