ফতুল্লায় র‍্যাবে ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বুধবার (১৩ আগস্ট) ফতুল্লার ভুইগড় এলাকায় র‍্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল অভিযান চালিয়ে তিনটি অবৈধ পলিথিন কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে। এসময় কারখানাগুলো থেকে প্রায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন এবং দেড় হাজার কেজি প্লাস্টিক দানা জব্দ করা হয়।

 

যৌথ অভিযানের সময়, সোহাগ পলিথিন নামক একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেখান থেকে ১ হাজার ৫০০ কেজি প্লাস্টিক দানা এবং ৭২৫ কেজি অবৈধ প্লাস্টিক জব্দ করা হয়।

একইভাবে, আল মদিনা নামক আরেকটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে ১৫ হাজার কেজি (১৫ টন) অবৈধ পলিথিন জব্দ করা হয়।


এছাড়া, আব্বাসিয়া পলিমার নামে তৃতীয় একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, “নিষিদ্ধ পলিথিনের বিষয়ে পরিবেশ অধিদপ্তর সবসময় সোচ্চার ছিল। আমরা এখন ব্যাপক অভিযান পরিচালনা শুরু করেছি। পাশাপাশি এই নিষিদ্ধ পলিথিনের বিষয়ে সচেতনতামূলক প্রচারণাও চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার মো: তারিকুল ইসলাম জানান, আমাদের অভিযান এখনো চলোমান আছে। এই পর্যন্ত দুটি কারখানায় ২লাখ টাকা জরিমানা করেছি। এবং একটি কারখানা থেকে ৭২৫ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। আরেকটি কারখানা থেকে প্রায় ৬০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি