ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

ফতুল্লায় এনায়েতনগর ইউনিয়ন কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ফতুল্লার পশ্চিম মাসদাইর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ফতুল্লা থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কাউছার উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষকদলের সদস্য সচিব সুমন আহামেদ।

সম্মেলনে বক্তারা বলেন, কৃষক দলের মূল শক্তি মাঠের কর্মীরা। তাদের ঐক্যবদ্ধ ভূমিকা ছাড়া সংগঠনকে শক্তিশালী করা সম্ভব নয়। তাই দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রতিটি ওয়ার্ডে কৃষক দলের কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।

বক্তারা আরও বলেন, কৃষক দলের প্রতিটি কর্মীকে বর্তমান সময়ের রাজনৈতিক ও কৃষি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতন ও সংগঠিত হতে হবে। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামে মাঠের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বক্তারা উল্লেখ করেন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইব্রাহীম,এনায়েতনগর ইউনিয়ন কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বশির আহমেদ রনি, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন মোল্লা, মো. নাছির প্রধান,যুগ্ম আহ্বায়ক সোহেল মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ

সম্মেলনে থানা কৃষক দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলের পক্ষে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি