ফতুল্লায় ভাঙা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি মোড় এখন যেন মৃত্যুফাঁদ। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, আটকে পড়ছে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন। এই দুর্ভোগের অবসান চেয়ে রোববার সকাল সাড়ে ১০টায় মানববন্ধনে দাঁড়ান ফতুল্লাবাসী।

‘সচেতন নাগরিক সমাজ ফতুল্লা’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক প্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হন। সবার দাবি একটাই—এ সড়কটি দ্রুত সংস্কার করতে হবে।

মানববন্ধনে বক্তারা জানান, খানাখন্দে ভরা এই সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন দুর্ঘটনায় আহত হচ্ছেন পথচারী ও যাত্রীরা। যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে পৌঁছাতে পারছে না। এতে শিক্ষা, কাজ ও দৈনন্দিন জীবন সবই ব্যাহত হচ্ছে।

বক্তারা বলেন, ভাঙা রাস্তার কারণে শ্রমিকরা সময়মতো কাজে যোগ দিতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা এবং গার্মেন্ট মালিকরা। শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে, ক্ষতি হচ্ছে অর্থনীতিরও।

মানববন্ধনে বক্তব্য দেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম, হাফিজুল হক, সালাউদ্দিন মামুন, মেজবাউল হক মারুফ, সুমন আহম্মেদ, মোশারফ হোসেন, ব্রাদার্স ক্লাবের এডমিন সাইফুল ইসলাম সজিব, বিএনপি নেতা সাইফুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান পাপ্পু, মুরাদ হাসান, নুসরাত হাজান কলি, রাফিনা তাহের প্রমুখ।

কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী