ফতুল্লায় আবির ফ্যাশনে অসন্তোষের ঘটনায় ১৩ চুক্তিতে সমাধান ও ১১০ শ্রমিকের নামে মামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জের ফতুল্লায় রপ্তানীমুখী পোষাক কারখানা আবির ফ্যাশনে অসন্তোষের ঘটনায় ১১০জন শ্রমিকের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এরপর ১৩ চুক্তিতে মালিক ও শ্রমিকদের সমস্যা সমাধান করেছে জেলা প্রশাসন। এতে বুধবার সকাল থেকে মালিকপক্ষ লে-অফ ঘোষনা প্রত্যাহার করে কারখানা খুলে দিয়েছে।

জানাযায়, ২০৫ জন শ্রমিক নিয়ে যে অসন্তোষ দেখা দিয়েছিলো সেই শ্রমিকদের মধ্যে থেকে ২০ জনকে কর্ম থেকে বিরত রাখার বিষয়টি চুক্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কারখানায় কর্মচাঞ্চল্য ফিরিয়ে আনতে ও শান্ত পরিবেশ বজায় রাখার বিষয়টিও চুক্তিতে উল্লেখ রয়েছে।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শলিফুল ইসলাম জানান, কুতুবআইল এলাকায় অবস্থিত আবির ফ্যাশনে নানা দাবী দাওয়া নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এতে মালিকপক্ষ ২০৫জন শ্রমিককে ছাটাই করার ঘোষনা দিলে শ্রমিকরা ফুসে উঠে আবির ফ্যাশনসহ আশপাশের আরো একাধীক কারখানায় ভাংচুর চালায়। এঘটনায় কারখানার এ্যাডমিন ম্যানেজার নাজমুল হাসান বাদী হয়ে ১১০ জনের নাম উল্লেখ করে আরো শতাধীক অজ্ঞাত আসামী করে ভাংচুর ও চুরি অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি জেলা প্রশাসন সমাধান করে দিয়েছেন। এতে মালিক শ্রমিক উভয় পক্ষ সন্তুষ্ট।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি