ফতুল্লার নতুন আতঙ্ক ‘সন্ত্রাসী ডালিম’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

ফতুল্লার অপরাধ জগতের এক নতুন নাম এখন ‘সন্ত্রাসী ডালিম’। তার পরিচয় আরও ভয়ংকর—সে কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী রকমতের ভাতিজা এবং কারাগারে বন্দি দুর্ধর্ষ ইকবালের আপন ছোট ভাই।

যেখানে রকমত ‘ক্রসফায়ারে’ নিহত হয়ে এলাকার মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিল, সেখানে এখন সেই রকমতেরই রক্তে গড়া ডালিম এলাকাবাসীর ঘুম কেড়ে নিচ্ছে।

সূত্র বলছে, কারাগারে বন্দি ইকবাল অপরাধের ছক কষছেন ভেতরে বসেই, আর তা বাস্তবায়ন করছে তার ভাই ডালিম। বর্তমানে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই থেকে শুরু করে প্রতিটি অপরাধে এই ডালিমের জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সে শুধু ‘অভিযুক্ত’ নয়—সে এখন অপরাধের মাফিয়া নেতা।

ডালিম অতীতেও একাধিকবার গ্রেফতার হয়েছে। অস্ত্রসহ ধরা পড়েছে, পাঁচ বছরের সাজাও খেটেছে, তারপর আবার জামিনে বের হয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে তার বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক গ্রেফতারি পরোয়ানা ঝুলছে, কিন্তু রহস্যজনক কারণে প্রশাসনের হাত আজও তাকে ছুঁতে পারছে না।


সূত্র জানায়,নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকা দুর্ধর্ষ ইকবাল কারাগারের ভেতরে বসেই অপরাধের রাজত্ব কায়েম করে রেখেছেন। কারাগারে জাকির খান যখন  ছিলো তখন এই ইকবাল ঘনিষ্ঠতা গড়ে তুলে সে যেন নিজের জন্য আরও শক্তিশালী ক্রাইম নেটওয়ার্ক তৈরি করেছে। সেই নেটওয়ার্কের বাইরের অপারেটর এবং হুকুমের দালাল হচ্ছে ডালিম।

প্রশ্ন একটাই—কে দিচ্ছে এই ডালিমকে আশ্রয়-প্রশ্রয়?

আইনের চোখকে ফাঁকি দিয়ে দিনের পর দিন প্রকাশ্যে ঘুরে বেড়ানো এই সন্ত্রাসী ডালিম কাদের ছত্রছায়ায় এতটা বেপরোয়া? এলাকাবাসীর একটাই দাবি—এই অপরাধীর দখলে থাকা ফতুল্লা ফিরিয়ে চাই।
 ডালিম এখন শুধু অপরাধী নয়, সে ফতুল্লার ভয়ংকর এক ছায়া—যার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এখনই জরুরি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. দেশের ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস সদ্য. গুলশান থানার ওসি প্রত্যাহার, কারণ জানাল সদর দপ্তর সদ্য. গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব সদ্য. ৪ দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান সদ্য. পর্তুগালে বসবাসরত অভিবাসীদের জন্য বড় দুঃসংবাদ সদ্য. অপপ্রচার ঠেকাতে গণমাধ্যমকে আরও সতর্ক হতে হবে: আতিকুর রহমান রুমন সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯