ফিয়ারলেস মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন, হিংগুলীতে ২ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
প্রথমবারের মতো ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফিয়ারলেস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বারইয়ারহাট আইডিয়াল স্কুল কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেহেদীনগর এলাকার আওতাভুক্ত ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এবারের মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়নি, জানিয়েছেন আয়োজকরা।

কেন্দ্রগুলো পরিদর্শন করেন এলাকার গুণীজন, শিক্ষক-শিক্ষিকা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজকর্মী, চাকরিজীবী, প্রবাসীসহ ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

ফিয়ারলেস স্পোর্টিং ক্লাবের পরিচালক বলেন, “মেহেদীনগর গ্রামের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি, মেধাবৃত্তি পরীক্ষা শুধুমাত্র একটি পরীক্ষা নয়; বরং এটি শিক্ষার্থীদের যোগ্যতা যাচাই, সৃজনশীল চিন্তা বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার চেতনাকে শক্তিশালী করার একটি ধারাবাহিক প্রয়াস।”

পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, “এসব আয়োজন সমাজে তরুণদের প্রতিভা বিকাশের অন্যতম মাধ্যম। এই আয়োজন সকলের জন্য সন্তোষজনক হয়েছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার