ইসরায়েল এখন নির্বাচনী বছরে প্রবেশ করায় বেন গভিরসহ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থি জোটসঙ্গীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছেন। তাদের দাবি, ইসরায়েল যেন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে কোনোভাবেই ফিলিস্তিন রাষ্ট্র মেনে নেওয়া হবে না; বিশেষত ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনা ভবিষ্যতে এমন রাষ্ট্র গঠনের পথ খুলে দিতে পারে, এই আশঙ্কা থেকেই তারা এই চাপ তৈরি করছে।
ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় বলা হয়েছে, একাধিক ধাপে গাজা নিয়ন্ত্রণ করবে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী ও একটি অরাজনৈতিক ফিলিস্তিনি প্রশাসন, যার তদারকি করবে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে গঠিত ‘বোর্ড অব পিস’। গাজা নিরস্ত্রীকরণ শেষ হলে ও পশ্চিমতীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ ‘বিশ্বাসযোগ্যভাবে’ সংস্কার সম্পন্ন করলে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনার কথা উল্লেখ আছে। এই সম্ভাবনারই কট্টর ইহুদী নেতা বেন-গভির ও তার দল ওৎজমা ইয়েহুদিত।