ফের বাড়ছে ভোজ্যতেলের দাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটির দেয়া প্রস্তাবনা অনুযায়ী, লিটার প্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়তে পারে ৯ টাকা ২৭ পয়সা।

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় এই সুপারিশ করা হয়েছে। নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার।

সুপারিশে, বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য লিটারপ্রতি ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৮ টাকা ২৭ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে।

চলতি বছরের আগস্ট মাসে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছিল লিটারপ্রতি ১৮৯ টাকা।

তবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক বছরে বোতলজাত সয়াবিন তেলের দাম বেড়েছে ১৪ শতাংশ।

সদ্য সংবাদ/এমটি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার পথে আটক আওয়ামী লীগ নেতা সদ্য. দেশ ছাড়তে পারেন আসিফ মাহমুদ, নিষেধাজ্ঞা চাইবে দুদক সদ্য. রাজধানীতে ডিএমপির অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬ সদ্য. পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে ফ্রান্সের রাষ্ট্রদূত সদ্য. চাঁদপুরে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ নিতেই ফাঁড়ি থেকে লাপাত্তা এসআই