‘ফেইস অফ টুমোরো’ নিয়ে নতুন সম্ভাবনার দ্বার খুলছে রিয়েলিটি শো ইন্ডাস্ট্রি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
দেশের নতুন প্রতিভা অন্বেষণে যৌথ প্রযোজনায় শুরু হতে যাচ্ছে রিয়েলিটি শো ‘ফেইস অফ টুমোরো’। ‘চলো ঘুরে আসি’ এবং ‘মার্কেটার্স ৩৬০ ডিগ্রি’র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো আগামীর তারকা মুখ খুঁজে বের করা।

শোটি নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছেন বর্তমান সময়ের ব্যস্ত নির্মাতা ইফতেখার মাহমুদ ওশিন। বিজ্ঞাপন ও রিয়েলিটি শো ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এই নির্মাতা ইতোমধ্যে ‘মার্কস ডেজার্ট কুইন’, ‘রূপচাঁদা সুপার শেফ’ এবং ‘আড়ং আঁকিবুঁকি টুকিটাকি’র মতো জনপ্রিয় রিয়েলিটি শো সফলভাবে দর্শকের কাছে পৌঁছে দিয়েছেন। পাশাপাশি তিনি গ্রামীণফোন, ইউনিলিভার, আড়ং ডেইরি, আকিজ সোপ, মেরিকো, বাংলালিংকসহ অসংখ্য ব্র্যান্ডের বিজ্ঞাপন নির্মাণেও যুক্ত ছিলেন।

আধুনিক ক্যামেরা ওয়ার্ক এবং গল্প বলার শৈল্পিক ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে তিনি ইতোমধ্যেই আলাদা পরিচিতি তৈরি করেছেন।

নতুন শো নিয়ে তিনি বলেন, ‘টেলিভিশন শো নির্মাণ সব সময় আমাকে আনন্দ দেয়। বড় স্কেল, অনেক মানুষের সঙ্গে কাজ এবং নির্দিষ্ট ফরম্যাটের ভেতরে থেকে ডাইনামিকভাবে ভিজ্যুয়াল নির্মাণের আনন্দটাই আলাদা।’

তিনি আরও বলেন, ‘ফেইস অফ টুমোরো’ একটি দারুণ উদ্যোগ। আমাদের দেশে এমন বড় স্কেলের রিয়েলিটি শো খুব কম হয়। এ ধরনের আয়োজন বাড়লে নতুনদের মধ্যে উৎসাহ তৈরি হবে। শুধু প্ল্যাটফর্ম নয়, এটি বড় স্কেলে ফিকশনে অভিনয়ের সুযোগও তৈরি করছে। একজন নবীন অভিনেতা যদি এমন সুযোগ নিয়ে ক্যারিয়ার শুরু করতে পারেন, তাহলে কাজের প্রতি তার ডেডিকেশন আরও বেড়ে যাবে। আমি এই শো নিয়ে খুবই আশাবাদী।’

নির্মাতা জানান, খুব শীঘ্রই অনলাইন প্ল্যাটফর্ম এবং টেলিভিশনে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা