পাকিস্তানের সামরিক স্থাপনায় আফগানিস্তানের হামলা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার জবাবে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা আক্রমণ শুরু করেছে আফগানিস্তান। খবর আল-জাজিরা।

দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের গণমাধ্যম দপ্তর বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় “ভারী সংঘর্ষ” শুরু হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে বলেন, “পাকিস্তানের সামরিক মহলের ধারাবাহিক উসকানি ও সীমান্ত লঙ্ঘনের জবাবে ডুরান্ড লাইনের বিভিন্ন স্থানে পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনার বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শুরু হয়েছে।”

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২,৬১১ কিলোমিটার, যা ‘ডুরান্ড লাইন’ নামে পরিচিত। তবে আফগানিস্তান সরকার ঐতিহাসিকভাবে এই সীমান্তকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। সীমান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে।

এর আগে রোববার পাকিস্তানের সামরিক বাহিনী আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি, ওই হামলায় অন্তত ৭০ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। তবে আফগানিস্তান এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, হামলায় নারী ও শিশুসহ বেসামরিক লোকজন নিহত হয়েছেন।
 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক