অশ্রুসিক্ত বিদায়ে শেষ হলো বিজয়া দশমী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

নারায়ণগঞ্জে শঙ্খনাদ, উলুধ্বনি, খোল-করতাল আর ঢাকের বাদ্যের তালে, অশ্রুভেজা ভালোবাসা আর আবেগঘন পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের ৩ নম্বর মাছ ঘাটে শ্রী শ্রী জয় ব্রজানন্দ ও জয় মা ভগবতী মণ্ডপের প্রতিমা বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিজয়া দশমীর কার্যক্রম শুরু হয়। এরপর ধারাবাহিকভাবে সদর উপজেলা ও আশপাশের বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা একই ঘাটে বিসর্জন দেওয়া হয়।

বিসর্জন ঘাটে উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে ছয় বছরের শিশু অপু সাহা। র‌্যাবের পোশাক পরে সে উৎসাহের সঙ্গে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয়।

নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি ও আনসারসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

বিসর্জনের সময় পূজারীদের মাঝে একদিকে ছিল আনন্দ আর উল্লাস, অন্যদিকে ছিল বিদায়ের বেদনা। বাবার হাত ধরে বিসর্জনে আসা ছোট্ট গৌরব দাস বলেন, এবার অনেক মজা হয়েছে। প্রতিমার কাছে দেশের মানুষের মঙ্গল আর সকলে যেন সুস্থ থাকে সেই প্রার্থনা করেছি।”

ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে বিসর্জন মিছিলে ফিলিস্তিন মুক্তির স্লোগান উচ্চারণ করা হয়।

জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এ বছর নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় মোট ২২৪টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। প্রতিমা বিসর্জনের জন্য ১৩টি ঘাট নির্ধারণ করা হয়েছিল। বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক স্বেচ্ছাসেবকরাও আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. টিসিবির পণ্য বিতরণে আসছে ‘উপকারী’ অ্যাপস, কমবে ভর্তুকির অপচয় সদ্য. ডাকসুর এক বছরের কাজের হিসাব প্রকাশ, ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু