অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবার বিরুদ্ধে ছেলের অনুদানের অর্থ দিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন শহীদের বাবা মোহাম্মদ আব্দুল মতিন।

স্থানীয় সূত্রের দাবি, গত ২৯ মে আব্দুল মতিন দ্বিতীয় বিয়ে করেন। অভিযোগ রয়েছে, শহীদ ছেলের জন্য পাওয়া সরকারি অনুদানের অর্থ থেকে সাত লাখ টাকা কাবিন এবং প্রায় সোয়া পাঁচ লাখ টাকার স্বর্ণালংকার দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

মোহাম্মদ আব্দুল মতিন রাজধানীর একটি প্রতিষ্ঠানে সেলস ম্যানেজার হিসেবে কর্মরত। তার প্রথম স্ত্রী মমতাজ বেগম। দীর্ঘ ২২ বছরের দাম্পত্য জীবনের পর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে তাদের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

শেখ শাহরিয়ার বিন মতিন ২০২৪ সালের ১৮ জুলাই ঢাকার মিরপুর-১০ এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হন। দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শহীদের মা মমতাজ বেগম অভিযোগ করেন, তার অনুমতি ছাড়াই স্বামী দ্বিতীয় বিয়ে করেছেন। তিনি দাবি করেন, স্বামীর আর্থিক সামর্থ্য অনুযায়ী এত ব্যয়বহুল বিয়ে করা সম্ভব নয়। তার অভিযোগ, সরকারি অনুদানের অর্থ ব্যবহার করেই দ্বিতীয় বিয়ে করা হয়েছে। একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেন, শহীদ পরিবারের জন্য বরাদ্দ অর্থ উত্তোলনে তার স্বাক্ষর জাল করারও চেষ্টা হয়েছিল এবং ছেলে শাহরিয়ারের নাম ব্যবহার করে বিভিন্ন অনিয়ম করা হয়েছে।

অভিযোগের বিষয়ে আব্দুল মতিন বলেন, বংশ রক্ষার জন্য এবং মায়ের অনুরোধে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তার দাবি, প্রথম স্ত্রীর সম্মতিতেই বিয়ে হয়েছে। তিনি আরও বলেন, নিজের উপার্জনের অর্থেই বিয়ের ব্যয় বহন করেছেন, ছেলের অনুদানের অর্থ ব্যবহারের অভিযোগ সঠিক নয়। বর্তমানে পারিবারিক বিরোধ সমঝোতার মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে জুলাই যোদ্ধা রুহুল আমিন রিপন বলেন, একজন জুলাই শহীদের বাবার এমন সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আল নূর আয়াসও বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, শহীদ পরিবারের প্রতি মানুষের যে প্রত্যাশা থাকে, এ ঘটনা তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা