ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনা ও সম্ভাব্য সামরিক সংঘাতের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ বৈঠক শুরু হয়েছে। বৈঠকের ফলাফল ও মূল এজেন্ডার বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাসকটে এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ইরানের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যেষ্ঠ উপদেষ্টা জামাতা জারেড কুশনার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বৈঠকের মূল লক্ষ্য হলো পারমাণবিক ইস্যুতে ‘ন্যায্য, পারস্পরিক সন্তোষজনক ও সম্মানজনক চুক্তি’ পৌঁছানো। তবে ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক কর্মসূচির বাইরের বিষয়গুলোও আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাপ দিচ্ছে।

বৈঠকের আগে আব্বাস আরাঘচি বলেন, 'ইরান চোখ খোলা রেখে এবং গত এক বছরের অভিজ্ঞতাকে সামনে রেখে কূটনৈতিক পথ অনুসরণ করছে।'

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেন, 'আমরা সৎ উদ্দেশ্যে আলোচনায় বসছি এবং আমাদের অধিকার রক্ষায় দৃঢ় থাকব। প্রতিশ্রুতি অবশ্যই রক্ষা করতে হবে। সমান অবস্থান, পারস্পরিক সম্মান এবং পারস্পরিক স্বার্থ—এগুলো একটি টেকসই চুক্তির অপরিহার্য ভিত্তি।'

বিশ্লেষকরা বলছেন, এটি আঞ্চলিক মধ্যস্থতাকারীদের উদ্যোগে উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ। দুই দেশের অবস্থান এখনও বিপরীতমুখী হলেও, আলোচনায় সফল হলে ভবিষ্যতে সংলাপের একটি কাঠামো তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্র চায় ইরান পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখুক, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কমাক, এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী ও নাগরিক অধিকার সংক্রান্ত বিষয়গুলোও আলোচনায় অন্তর্ভুক্ত হোক। অন্যদিকে ইরান স্পষ্ট করেছে, আলোচনার ক্ষেত্র কেবল পারমাণবিক কর্মসূচিতেই সীমাবদ্ধ থাকবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি