নয়াপল্টনে স্কুলে শিশু নির্যাতন: ব্যবস্থাপক গ্রেপ্তার, প্রধান শিক্ষক পলাতক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
রাজধানীর নয়াপল্টন এলাকায় 'শারমিন একাডেমি' নামে একটি স্কুলে প্রি-প্লে শ্রেণির এক শিশুকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার পবিত্র কুমার বড়ুয়া শারমিন একাডেমির ব্যবস্থাপক এবং স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শারমিন জাহানের স্বামী। ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) হুসাইন মুহাম্মদ ফারাবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, মামলার আরেক আসামি শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পল্টন থানার পুলিশের একটি দল।

ঘটনাটি ঘটে গত ১৮ জানুয়ারি নয়াপল্টন এলাকার মসজিদ রোডে অবস্থিত শারমিন একাডেমিতে। নির্যাতনের শিকার শিশুটি প্রি-প্লে শ্রেণিতে পড়ত এবং তার বয়স চার বছরের কম।

ইতোমধ্যে স্কুলের অফিসকক্ষে ধারণ করা শিশু নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্কুলের পোশাক পরা শিশুটিকে এক নারী অফিসকক্ষে নিয়ে এসে প্রথমে চড় মারেন। এরপর সেখানে আগে থেকে থাকা এক পুরুষ শিশুটির ওপর চড়াও হন। একপর্যায়ে তিনি শিশুটির গলা ও মুখ চেপে ধরেন এবং হাতে থাকা স্ট্যাপলার নিয়ে ভয় দেখান। শিশুটি কাঁদতে থাকলেও নির্যাতন বন্ধ হয়নি।

ভিডিওতে আরও দেখা যায়, ওই নারী শিশুটিকে ধরে রাখেন এবং একপর্যায়ে শিশুটি তাঁর শাড়িতে থুতু ফেললে পুরুষটি শিশুটির মাথা জোরে শাড়িতে চেপে ধরে ঝাঁকাতে থাকেন।

ভিডিও ফুটেজে থাকা নারীটি স্কুলের প্রধান শিক্ষক শারমিন জাহান এবং ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া বলে শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির মা রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় শারমিন জাহান ও পবিত্র কুমার বড়ুয়াকে আসামি করে শিশু আইন ২০১৩-এর ৭০ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি