নৈরাজ্য প্রতিরোধে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ ছাড়া বিকল্প নেই: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এ সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নৈরাজ্য প্রতিরোধ করতে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প নেই।

শুক্রবার রাত ১০টা ১৫ মিনিটের দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গতকাল সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শাহাদাত বরণ করেছেন। এই হত্যাকাণ্ডের তীব্র ঘৃণা ও নিন্দা জানিয়ে তিনি বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আবারও জানানো হচ্ছে। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে গতকাল গভীর রাতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ কয়েকটি প্রতিষ্ঠানে একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি অগ্নিসংযোগ চালায়, যা কর্মরত সাংবাদিকদের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।

তিনি বলেন, দেশবরেণ্য সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলা হয়েছে, ছায়ানটসহ একাধিক প্রতিষ্ঠানে আক্রমণ চালানো হয়েছে এবং আজ উদীচী কার্যালয়েও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এগুলো প্রমাণ করে একটি পুরনো ও চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। বহু রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে দেশে ফ্যাসিবাদের নতুন সংস্করণ কায়েমের অপচেষ্টা চলছে।

তিনি আরও বলেন, সরকারের নাকের ডগাতেই এসব তৎপরতা চলছে এবং জনগণের মধ্যেও সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ বাড়ছে। এর ফলে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ঘটনাকে তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন।

মির্জা ফখরুল বলেন, এই ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিতে চাই—রক্তের বিনিময়ে অর্জিত দেশকে ধ্বংস হতে দেওয়া হবে না। এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। নৈরাজ্যবিরোধী সব রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্যই এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র পথ। যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়ে নির্বাচন আদায় করা হয়েছিল, সেই ধারাবাহিকতায় সব দেশপ্রেমিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে শুক্রবার রাত পৌনে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া ভার্চুয়ালি যুক্ত হন আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু