নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে মিরসরাইয়ে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা, বারইয়ারহাট পৌর ও মিরসরাই পৌর যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি উপজেলা শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর অংশ প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, ফেরদৌস আহমেদ মুন্না, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম, সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মিরসরাই থানা যুবদলের সমন্বয়ক হারুনুর রশিদ, এম এম সুমন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক নুরুল আফছার মিয়াজি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফছার জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন টিটু, মিরসরাই পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসান, সদস্যসচিব বোরহান উদ্দিন সবুজসহ উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া তাঁর বক্তব্যে বলেন, “যারা ভাবছেন শেখ হাসিনা দেশে ফিরবেন, তারা ভুল ভাবছেন। শেখ হাসিনা আর দেশে ফিরবেন না। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। যুবদলের একজন কর্মী বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা