নির্বাচনকালীন দায়িত্ব: লটারিতে চূড়ান্ত ৬৪ জেলার এসপি নিয়োগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে সরকার। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গত সোমবার লটারির মাধ্যমে এসপি নির্বাচনের কাজ সম্পন্ন হয়। শিগগিরই এই নির্বাচিত কর্মকর্তাদের পর্যায়ক্রমে পদায়ন দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সাজ্জাত আলী জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিটি জেলায় নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগই সরকারের লক্ষ্য। পদায়ন নিয়ে কোনো প্রশ্ন না ওঠায় উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী স্বচ্ছ লটারির মাধ্যমে এসপি নির্বাচন করা হয়েছে। পদায়নের প্রক্রিয়াও দ্রুত শুরু হবে।

এসপি নির্বাচনের প্রক্রিয়ায় প্রথমে অতীতে এসপি হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর পুলিশ ক্যাডারের ২৫, ২৭ ও ২৮তম ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। এই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জনকে নির্বাচন করা হয়েছে, যাঁদের বিভিন্ন জেলায় পদায়ন করা হবে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেব্রুয়ারির প্রথমার্ধেই মাঠপর্যায়ের কর্মকর্তাদের বদলি-পদায়নের উদ্যোগ নেওয়া হয়। প্রধান উপদেষ্টার নির্দেশে যোগ্য কর্মকর্তাদের তালিকা কমিটির হাতে দেওয়া হয় এবং লটারির মাধ্যমে জেলাওয়ারি পদায়ন চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে গত সপ্তাহে ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগ স্থগিত রাখা হয়েছিল; তাঁদের ক্ষেত্রেও লটারির সিদ্ধান্ত কার্যকর হবে।

পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, এসপি পদায়নের পর পরবর্তী ধাপে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগও লটারির মাধ্যমে সম্পন্ন হবে। সৎ, নিরপেক্ষ ও যোগ্য পরিদর্শকদের তালিকা ইউনিটপ্রধানদের কাছ থেকে সংগ্রহ করে ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিন স্থগিত থাকা উচ্চপদস্থ কর্মকর্তাদের পদোন্নতির জটমোচনের কাজও শুরু হয়েছে।

গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনের সময় পুলিশের নিয়োগ ও বদলি-সংক্রান্ত নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের ধারাবাহিকতায় সোমবার লটারির মাধ্যমে ৬৪ জেলার এসপি নির্বাচন চূড়ান্ত করা হয়। পুলিশের এক পদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নির্বাচনকেন্দ্রিক পুলিশিংয়ে কোনো বিতর্ক এড়াতে লটারির পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এতে মাঠপর্যায়ে নিরপেক্ষ কর্মকর্তা নিয়োগ নিশ্চিত হবে।  সূত্র: আজকের পত্রিকা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা