নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, স্বাধীনভাবে খোঁজখবর রাখবে: ইসি সচিব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না যুক্তরাষ্ট্র। তবে নিজ উদ্যোগে অনানুষ্ঠানিকভাবে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্বিক খোঁজখবর রাখবে দেশটি।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএম নাসির উদ্দিনের বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, 'মার্কিন প্রতিনিধিদল নির্বাচন উপলক্ষে কোনো আনুষ্ঠানিক পর্যবেক্ষক দল না পাঠানোর কথা জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র থেকে একটি স্বাধীন দল আসতে পারে এবং মার্কিন দূতাবাসের কর্মকর্তারা নিজ উদ্যোগে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনাসহ বিভিন্ন এলাকায় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।'

তিনি বলেন, 'এটি কোনো আনুষ্ঠানিক পর্যবেক্ষণ নয়। তারা কেবল ভোটগ্রহণের সামগ্রিক অবস্থা দেখবেন। এ বিষয়ে নির্বাচন কমিশনকে তাদের আগ্রহের কথা জানানো হয়েছে এবং কমিশন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।'

আখতার আহমেদ জানান, বৈঠকে মার্কিন প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চায়। বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে তাদের কৌতূহল ছিল। এ বিষয়ে কমিশনের প্রস্তুতি তুলে ধরার পাশাপাশি নমুনা ব্যালটও দেখানো হয়।

তিনি আরও বলেন, 'পোস্টাল ব্যালটকে তারা জটিল ও শ্রমসাধ্য একটি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। তবে কমিশনের এ উদ্যোগের প্রশংসা করে একটি সফল নির্বাচন আয়োজনের জন্য শুভকামনা জানিয়েছেন।'

বৈঠকে নির্বাচনী আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

ইসি সচিব জানান, আচরণবিধি প্রতিপালনে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি ও কমপ্লেইন ম্যানেজমেন্ট সেল সক্রিয় রয়েছে। পাশাপাশি প্রায় সাড়ে নয় লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করবেন।

এ তথ্য শুনে মার্কিন রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন বলে জানান ইসি সচিব।

তিনি বলেন, 'নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি নিয়ে মার্কিন পক্ষ সন্তুষ্ট এবং একটি সফল নির্বাচন আয়োজনের বিষয়ে তারা আশাবাদী।'

বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি