নির্বাচনে হারিনি, পদত্যাগ করার প্রশ্নই আসেনা: মমতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে পরাজয় এবং টানা ১৫ বছরের শাসনের অবসানের পরও ফলাফল মানতে নারাজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই নির্বাচনে তিনি পরাজিত হননি এবং পদত্যাগ করার কোনো পরিকল্পনাও তার নেই।

বুধবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি হারিনি, তাই রাজভবনে যাওয়ার বা পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।'

নির্বাচনের ফলাফলকে জনগণের স্বতঃস্ফূর্ত রায় হিসেবে মানতে অস্বীকার করে একে বিজেপির ‘লুট করা ম্যান্ডেট’ বলে অভিযোগ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, অন্তত ১০০টি আসন পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। মমতার অভিযোগ, নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়ে বিজেপির পক্ষে কাজ করেছে।

তিনি বলেন, 'এই নির্বাচনে আসল প্রতিদ্বন্দ্বী ছিল নির্বাচন কমিশন। তারা মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার এবং এখন পশ্চিমবঙ্গেও একইভাবে নির্বাচন প্রভাবিত করেছে।'

নিজের ওপর শারীরিক লাঞ্ছনার অভিযোগ তুলে ৭১ বছর বয়সী এই নেত্রী দাবি করেন, ভোট গণনার সময় তাকে আক্রমণের শিকার হতে হয়েছে।

তিনি জানান, গণনাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তাকে ধাক্কা দেওয়া হয় এবং শারীরিকভাবে হেনস্তা করা হয়। একজন নারী হিসেবে তার সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত কিছু না জানালেও মমতা বলেন, 'রাষ্ট্রীয় পর্যায়ে "ইন্ডিয়া" জোটের নেতারা যোগাযোগ রাখছেন এবং আমার প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন।'

তবে নিজের নির্বাচনী এলাকা ভবানীপুরে প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজয়ের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মমতার এই অবস্থান পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সাংবিধানিক ও রাজনৈতিক জটিলতার ইঙ্গিত দিচ্ছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের