নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: মান্না

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
অন্তর্বর্তীকালীন সরকারের কোনরকম ছলচাতুরি করে ক্ষমতায় থাকার সুযোগ আর নেই বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, 'নির্বাচন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। নির্বাচন এবার হতেই হবে। আমি মনে করি, এই অন্তর্বর্তীকালীন সরকার ছলচাতুরি করে আবার ক্ষমতায় বহাল থাকবেন, এই সুযোগ কমে গেছে।'

তিনি বলেন, 'এনসিপি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তফসিল ঘোষণা করতে বলেছে। সাংবাদিকরা এনসিপিকে যখন বলেছে, আপনারা কি নির্বাচন পিছিয়ে দিতে চান? কিন্তু এনসিপি বলেছে, আমরা নির্বাচনকে পিছিয়ে দিতে চাই না। আমরা চাই নির্বাচন হোক।'

মাহমুদুর রহমান মান্না বলেন, 'শেখ হাসিনার ফাঁসির রায় নিয়ে ভারত হুলস্থুল কিছু করতে পারেনি। ভারত নিরপেক্ষ বিবৃতি দিয়েছে। পরিস্থিতি মেনে নেয়া ছাড়া তাদের আর কোনো পথ নেই।'

তিনি আরও বলেন, 'সময়টা ভালো না, বেশ জটিল। নির্বাচন কি হবেই? বেগম জিয়া অসাধারণ একজন ব্যক্তি। তার জন্য সবাই দোয়া করছে। এ অবস্থা যদি চললে কি বিএনপি নির্বাচন করতে পারবে? এর চাইতেও যদি পরিস্থিতি খারাপ হয়, তাহলেই কেবল নির্বাচনের সময় নিয়ে প্রশ্ন উঠতে পারে।

মান্না বলেন, 'বিএনপি আমাদের সঙ্গে বসেনি। তারা নিজের মতো প্রার্থী ঘোষণা করেছে। সেটা নিয়ে অনেক ঝামেলা চলছে। সেই পরিস্থিতিতে আমরা কয়টা সিট পাবো, সেই কথা ভাববার আগে আমাদেরকে ভাবতে হবে এই নির্বাচন সম্পর্কে আসলে জনগণ কী ভাবছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু