নির্বাচন বানচাল চেষ্টায় কুচক্রী মহল সক্রিয়: রাশেদ খান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
একটি কুচক্রী মহল আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে ১/১১–এর মতো পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা শুরু করেছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান । শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিকল্পনাকে কেন্দ্র করেও নতুন ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) ঝিনাইদহের হরিণাকুণ্ডুর মানদিয়া বাজারে পথসভা শেষে এসব কথা বলেন তিনি।

রাশেদ খান বলেন, 'মামলা কিংবা অন্য কোনো কৌশলে নির্বাচনের স্থগিতের সুযোগ দেওয়া হবে না। নির্বাচন নির্ধারিত সময়েই হবে, সরকার নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।'

জাতীয় পার্টির প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্যের সমালোচনা করে  তিনি বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করলেও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা তারা গ্রহণ করছে না, যা জনগণ মেনে নেবে না।'

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসঙ্গে রাশেদ বলেন, 'শুধু আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টিসহ ১৪ দলের সব অপরাধের বিচার হতে হবে। ২০২৪ সালের নির্বাচনে “অন্যায়ভাবে অংশ নেওয়া” দলগুলোর আগামী নির্বাচনে সুযোগ দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।'

নির্বাচনী প্রস্তুতি তুলে ধরে রাশেদ খান জানান, গণঅধিকার পরিষদ ইতোমধ্যে ২০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তিনি নিজে ঝিনাইদহ-২ আসনে প্রচারণা চালাচ্ছেন।  ২০২২ সাল থেকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন চলমান, আর তফসিল ঘোষণার পর জোটের চূড়ান্ত ঘোষণা আসবে।

পথসভায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী ও পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসের আহমেদ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু