সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
এর আগে আদালত অবমাননার অভিযোগে হাজির হন ফজলুর রহমান। অভিযোগে বলা হয়, একটি টকশোতে তিনি ট্রাইব্যুনালের গঠনপ্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের চেয়ারম্যান রাষ্ট্রদ্রোহিতার ইঙ্গিত আনে এবং তাকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।
পরে ফজলুর রহমান নিঃশর্ত ক্ষমা চেয়ে লিখিত আবেদন করলে আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দেন।