নবীনগরে মাছ ধরা নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত- ৩

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ আগস্ট, ২০২৬ ২০:০৭:৪৪

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে তিতাস নদীতে মাছ ধরতে যান শফিউল্লা ও একই গ্রামের মামুন। ওই সময় মাছ ধরা নিয়ে মামুনের সাথে শফিউল্লার তর্কবিতর্ক হয়। এরই বিরোধের জেরে বুধবার সকালে মামুন মিয়ার লোকজন শফিউল্লার বাড়িতে গিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শফিউল্লার চাচা আব্দুল মান্নান, আবুল খায়ের ও একজন নারীসহ তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মান্নানকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, মাছ ধরা কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার সঠিক বিচারের দাবি জানান তারা। তবে অভিযুক্ত মামুনের ভাই ফায়েজ মিয়া অভিযোগ স্বীকার করেছে।

এ বিষয়ে নবীনগর থানার পুলিশ জানায়, ঘটনার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সদ্য সংবাদ/এসআর

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান