নব্বই দশকের আবহে প্রকাশ পেল ব্ল্যাক সোলজার্সের নতুন গান ‘সুচরিতা’

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
নব্বই দশকের বাংলা ব্যান্ড সংগীতের আবহ, সহজ-সরল প্রেমের গল্প এবং নস্টালজিয়ার আবেশে প্রকাশিত হয়েছে ব্যান্ড ব্ল্যাক সোলজার্স-এর নতুন মৌলিক গান ‘সুচরিতা’। প্রকাশের পর থেকেই গানটি সংগীতপ্রেমীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

‘সুচরিতা’ প্রেম, স্মৃতি ও অনুভূতির এক আবেগঘন উপস্থাপনা। গানের কথা ও সুরে নব্বই দশকের বাংলা ব্যান্ড সংগীতের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ব্যান্ডটি। আধুনিক সংগীতায়োজনের পাশাপাশি পুরোনো দিনের মেলোডিক ধাঁচ গানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

গানটির কথা লিখেছেন সোহেল আর রানা। সুর করেছেন কানন হাসান, মারুফ হাসান ও জাহিদ হাসান। কণ্ঠ ও গিটারে রয়েছেন কানন হাসান। লিড গিটারে শাহেদ ফেরদৌস, বেজ গিটারে আরমান হাসনাত এবং ড্রামসে রয়েছেন আপু মিয়া।

এ ছাড়া ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও ম্যানেজার রেদোয়ান খন্দকার মাহিন পুরো প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধান করেছেন। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছেন সৌম্য সোহানুর এবং ভিডিও সম্পাদনা করেছেন জাব্বির আকন্দ।

ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান প্রজন্মের শ্রোতাদের কাছে নব্বই দশকের বাংলা ব্যান্ড সংগীতের আবেগ ও সৌন্দর্য নতুনভাবে তুলে ধরতেই ‘সুচরিতা’ নির্মাণ করা হয়েছে। তাদের প্রত্যাশা, গানটি সব বয়সী শ্রোতার ভালো লাগবে এবং বাংলা ব্যান্ড সংগীতপ্রেমীদের প্লেলিস্টে জায়গা করে নেবে।

গানটি ইতোমধ্যে ব্ল্যাক সোলজার্সের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। প্রকাশের পর থেকেই এটি শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছে। সংশ্লিষ্টদের আশা, ‘সুচরিতা’ ব্যান্ডটির সংগীতযাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে প্রতিষ্ঠিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা