নারায়ণগঞ্জকে গ্রীন সিটিতে পরিনত করার চেষ্টা করছি : ডিসি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


নারায়ণগঞ্জের বন্দরে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষ রোপণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

বুধবার (২ জুলাই) সকাল ১১টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দে তিনি বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করে  নিজ হাতে বৃক্ষ রোপণ করেন।

বৃক্ষরোপণ কালে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জের মানুষ যেন সবুজের পরিবেশে শ্বাস নিতে পারে। আমি নারায়ণগঞ্জকে সুন্দর পরিচ্ছন্ন ও গ্রীন সিটিতে পরিনত করার চেষ্টা করছি। আর বৃক্ষ রোপন হলো ছদকায়ে জারিয়া। আমরা বনজ-ফলজ সব ধরনের গাছ রোপণ করে যাব।

এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি। মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসানের তত্তাবধানে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুছাপুর ইউনিয়ন  পরিষদের মেম্বার মোতালেব মিয়া, বিল্লাল হোসেন, সোহেল রানা, মাহবুব হৃদয়, মনির হোসেন, মনোয়ার হোসেন, আনোয়ার হোসেন, মাহবুব মিয়া, মহিলা মেম্বার খোদেজা পারভীন, লাচবলী বেগম, নিলুফা আক্তার ও পরিষদের সচিব বসির উদ্দিন প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে  জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে যোগদেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি