নারায়ণগঞ্জ-৪ আসনে উন্নয়নের আশার আলো হিসেবে আজগর আলী মেহেরকে দেখতে চায় জনতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থীদের নিয়ে জনমনে জোর আলোচনা চলছে। বক্তাবলী ইউনিয়নের প্রসন্ন নগর গ্রামের কৃতি সন্তান, সুশিক্ষিত, ভদ্র ও জনদরদী জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের রাজনীতিবীদ আজগর আলী মেহের এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি এলাকায় এক সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তার পিতা মৃত বাবোর আলী মেহের ছিলেন এক কিংবদন্তি সমাজসেবক। তারই ধারাবাহিকতায় তার সুজোগ্য সন্তান আজগর আলী মেহের নানাভাবে এলাকার উন্নয়নে অবদান রেখে চলেছেন।

জনতার আস্থা ও সমর্থন:

স্থানীয়রা জানান, আজগর আলী মেহের বরাবরই সাধারণ মানুষের পাশে থেকেছেন। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, সড়ক ও ড্রেন নির্মাণ, স্বাস্থ্যসেবায় সহায়তা এবং দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো—এসব ক্ষেত্রে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। বক্তাবলীর যুবক রেজেক ভন্ডরি বলেন, "আমরা চাই এমন একজন নেতা, যিনি কথা কম, কাজ বেশি করেন। আজগর আলী মেহের ঠিক সেই মানুষ।" আরেক যুবক মোন্নাফ জিনু বলেন, আজগর আলী খুবই জনদরদী ও উধার ব্যাক্তি। আমার সন্তান আলামিনের পড়ালেখায় খরচ জোগাতে এই আজগর আলী মেহের অনেক অনুদান দিয়েছেন।

উন্নয়নের রূপরেখা:

আজগর আলী মেহের জানান, নির্বাচিত হলে তিনি নারায়ণগঞ্জ-৪ আসনের অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ উদ্যোগ নেবেন। তাঁর ভাষায়, "রাজনীতি আমার কাছে মানুষের সেবা করার মাধ্যম। ক্ষমতায় গেলে আমি এই এলাকার প্রতিটি মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করবো এবং সকল প্রকার মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিবো।

এলাকার উন্নয়নের প্রেক্ষাপট:

নারায়ণগঞ্জ-৪ আসন দীর্ঘদিন ধরে শিল্প ও বাণিজ্যের জন্য পরিচিত হলেও গ্রামীণ অবকাঠামো, জলাবদ্ধতা, এবং বেকারত্ব এখনো বড় সমস্যা। স্থানীয়দের মতে, এসব সমস্যা সমাধানে একজন দূরদর্শী ও সৎ নেতৃত্ব এখন সময়ের দাবি।

জনপ্রিয়তার গ্রাফ ঊর্ধ্বমুখী:

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের শক্ত ভিত্তি ও জনসম্পৃক্ততার কারণে আজগর আলী মেহেরের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। আসন্ন নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হলে নারায়ণগঞ্জ-৪ আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় আসতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি