নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির পক্ষ থেকে মিলন মেহেদিকেই চায় জনগণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী নিয়ে জোর আলোচনা চলছে। স্থানীয় জাতীয়তাবাদী সমর্থকদের মতে, বিএনপির পক্ষ থেকে এবার এমপি প্রার্থী হিসেবে মিলন মেহেদিকে মনোনয়ন দেওয়া হলে জনগণের প্রত্যাশা পূরণ হবে।

মিলন মেহেদি বক্তাবলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ডাকসুর আপ্যায়ন সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের আস্থা অর্জন করেছেন। মধ্যনগর গ্রামের এই কৃতি সন্তান শুধু রাজনৈতিক নেতৃত্বেই নয়, সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের একজন হাইভোল্ট নেতা হিসেবে তিনি সবসময় গণতান্ত্রিক আন্দোলন ও জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করেছেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ মনে করেন, মিলন মেহেদি এমপি নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৪ আসনের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়ন হবে। তিনি সৎ, জনদরদী এবং সাহসী নেতৃত্বের প্রতীক হিসেবে এলাকায় পরিচিত।

জাতীয়তাবাদী দলীয় কর্মীদের ভাষায়—
"মিলন ভাই জনগণের জন্য যেভাবে পাশে থেকেছেন, তেমন নেতা খুব কম পাওয়া যায়। তাঁকে এমপি করলে এ অঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।"

এলাকার তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরের বিএনপি সমর্থকদের দাবি— আসন্ন নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মিলন মেহেদিকে মনোনয়ন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হোক।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি